রোজদিন ডেস্ক, কলকাতা:- সপরিবারে হিমাচলে ঘুরতে গিয়েছিল এক কিশোরী। আর সেখানেই ঘটল বিপত্তি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো কিশোরীটি।
একটি ভিডিও ইতমধ্যে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চরের মুহুর্ত উপলব্ধি করার সময় জিপলাইনের বেল্ট ছিঁড়ে ৩০ ফুট খাদে পড়ে গেল কিশোরী। গুরুতর চোট পেলেও ১০ বছরের ওই কিশোরীর প্রাণে বেঁচে যায় বলে জানা যায়।
সম্প্রতি গ্রীষ্মের ছুটি কাটাতে স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে মানালি গিয়েছিলেন কিন্তু সেই ছুটি দুঃস্বপ্নে পরিণত হয় বিজওয়ে পরিবারের জন্য। জ়িপলাইনে চড়ে খাদের এক দিক থেকে অন্য দিকে যাওয়ার সময় মাঝপথে পড়ে যায় কিশোরী। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রোজদিন।
প্রাথমিক ভাবে কিশোরীটিকে মানালির এক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। তবে পরে তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। পড়ে যাওয়ার ফলে কিশোরীটির শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে। ত্রিশার বাবা-মার অভিযোগ, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং দুর্ঘটনার পর তাঁরা তাৎক্ষণিক কোনও সহায়তাও পাননি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই শোরগোল পরে যায় ,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ করে তাঁদের শাস্তির দাবিও তুলেছেন অনেকে।

Be the first to comment