নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটক ২জন অনুপ্রবেশকারী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- নদিয়ার  চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার শিকড়া গ্রাম থেকে এক অনুপ্রবেশকারী-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বাংলাদেশের নাগরিক রাসেল, আবদুল সালাম মণ্ডল নামে এক দালালের সাহায্যে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে অবৈধ ভাবে এ দেশে প্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় কিছু দিন গা ঢাকা দিয়ে থাকেন তিনি। পরে রাজমিস্ত্রীর কাজ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করেন।

পরবর্তী কালে, অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কড়া পদক্ষেপ এবং সীমান্তে কড়া নজরদারির বিষয়ে জানতে পেরে তিনি বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে রাসল ইসলাম নামে ওই অনুপ্রবেশকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*