বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! কি বলছে হাওয়া অফিস?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :–  বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! তার জেরে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে, উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। মৌসম ভবনের তরফে উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন বা ঘূর্ণিঝড় ‘উইফা’-র একটা অংশ গতকাল বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে। সেটি আজ আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে ফের ভিজবে বঙ্গের মাটি।

নিম্নচাপের ফলে উত্তাল থাকবে সমুদ্র। আজ, বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে বাড়বে নদীর জলস্তর। এ রাজ্যের একাধিক নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*