মুম্বাইয়ে অনিল আম্বানির অফিসে ইডি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুম্বইয়ে অনিল আম্বানির অফিসে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ সময় ধরেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে নানাবিধ বিষয়ে সমস্যা চলছেই। অনিল আম্বানি ও তাঁর সংস্থাকে সরাসরি ‘প্রতারক’ বলে উল্লেখও করেছে এসবিআই। অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে সিবিআইয়ের দ্বারস্থও হয়েছিল তারা।

সোমবার সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১৩ জুন এসবিআইয়ের অভ্যন্তরীণ নীতি এবং রিজার্ভ ব্যাঙ্কের জালিয়াতি সংক্রান্ত গাইডলাইন অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

এসবিআই জানিয়েছে, অনিল আম্বানির সংস্থার ঋণের অঙ্ক বিপুল। শুধু মূলধনের হিসাবেই ঋণের অঙ্ক ২,২২৭.৬৪ কোটি টাকা। এর সঙ্গে সুদ এবং আনুষঙ্গিক খরচ তো আছেই। এছাড়াও রয়েছে ৭৮৬.৫২ কোটি টাকার নন-ফান্ড ভিত্তিক ব্যাঙ্ক গ্যারান্টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*