রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০০৬ সালের মুম্বইয়ে ট্রেন বিস্ফোরন হয় যা সকলের অজানা নয়। এই বিস্ফোরণ কাণ্ডে ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়ার রায়ে এবার পড়ল স্থগিতাদেশ। অর্থাৎ বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটিশ্বর সিং এই মামলার সব অভিযুক্তকে নোটিস দিয়ে মহারাষ্ট্র সরকারের আবেদনের জবাব দিতে বলেছে।
বম্বে হাইকোর্ট আসামিদের বেকসুর খালাস করে দেওয়ায় মহারাষ্ট্র সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়।
বম্বে হাইকোর্ট গত ২১ জুলাই, সোমবার রায়ে বলেছিল, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারপক্ষ অভিযোগের প্রমাণ হাজির করতে পুরোপুরি ব্যর্থ। সে কারণে ওই ১২ জনের বিরুদ্ধে কোনও অপরাধই প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই অর্থাৎ প্রায় ১৯ বছর পর মুম্বই নাশকতা মামলার রায় দেয়। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের শহরতলি ট্রেন লাইনের সাতটি শাখায় লাগাতার বিস্ফোরণ হয়েছিল। প্রায় ১১ মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের এবং জখম হয়েছিলেন ৮২৭ যাত্রী।
ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৩ জনকে। ১৫ জন নিখোঁজ ছিল। তাদের কয়েকজন পাকিস্তানি বলে অভিযোগ ছিল তদন্তকারীদের। মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ দমন শাখা (MCOCA) ও ইউএপিএ-র (UAPA) বিভিন্ন ধারায় সন্ত্রাসবাদ দমন বাহিনী (ATS) ২০০৬ সালের নভেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে।
২০১৫ সালে বিচারাধীন আদালতে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আইন অনুসারে রাজ্য সরকার হাইকোর্টে মৃত্যুদণ্ড কার্যকর করতে আবেদন করে। অন্যদিকে, অভিযুক্তরাও শাস্তির বিরোধিতা করে হাইকোর্টে আর্জি জানায়।

Be the first to comment