রোজদিন ডেস্ক, কলকাতা:- আবার ট্রেন দুর্ঘটনার ওড়িশায়। বৃহস্পতিবার সকালে সম্বলপুর গামী মহিমা গোসাইন এক্সপ্রেস বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়।
সকাল ৯.১৫ নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভুবনেশ্বর থেকে সম্বলপুরের পথে সম্বলপুর সিটি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। রেলওয়ে কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।রেল আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনের গতি তখন তুলনামূলকভাবে কম ছিল, তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেনারেল কামরার যাত্রীরা প্রাণপণে জানলা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। পরে, রেল কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায় এবং তাঁদের সম্বলপুর স্টেশনে পৌঁছে দেয়।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও বড়সড় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা ট্রেনে। তবে কী কারণে এই লাইনচ্যুতি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্মকর্তারা। দুর্ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি, দুর্ঘটনার জেরে আপাতত সম্বলপুর শাখায় ট্রেন চলাচল আংশিকভাবে বিঘ্নিত হয়েছে।

Be the first to comment