১২ বছর পর আবার এক ছবিতে দেব-শুভশ্রীর কামব্যাক..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- অবশেষে সব বাধা কাটিয়ে আগামী ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে দেব – শুভশ্রী অভিনীত ‘ধুমকেতু ‘ .. প্রায় ১২ বছর পর বড়পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রী কে একসঙ্গে। সম্প্রতি এই ছবির মুক্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় দেব-শুভশ্রীর সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে উভয়ই একে অপরের একই ছবির এত বছর পর কামব্যাক নিয়ে শুভকামনা জানিয়েছেন। ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি।


একটা সময় এই জুটি একের পর এক হিট দিয়েছে। পর্দার প্রভাব এসে পড়ে তাঁদের ব্যক্তিগত জীবনেও। সেখান থেকে তাঁদের প্রেমজীবনের শুরু। আবার বিচ্ছেদও হতে দেখা যায়। ‘ধূমকেতু’ দেব-শুভশ্রী জুটির অভিনীত এখনও পর্যন্ত শেষ ছবি। প্রায় অনেকগুলো বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবির প্রচারে এখনও অবধি একসঙ্গে দেখা যায়নি তাঁদের।

দেব-শুভশ্রীর পুনরায় এত বছর পর একই ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় দেখে আপ্লুত তাদের ভক্তজনেরা। ছবির প্রচারে বেরিয়ে দেব-শুভশ্রী দুজনেই আলাদা সাক্ষাৎকারে ধুমকেতু ছবিটির জন্য ১৪ আগস্ট সকলকে ছবিঘরে ছবিটি দেখার উৎসাহ দিয়েছেন। এবং দুজনেই একে অপরের সাথে কাজ করার আনন্দটা সাধারণ মানুষের সাথে ভাগ করে নিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন একে অপরকে।

দেব-শুভশ্রীর ছবি প্রচারের ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দেন। একজন লেখেন, ‘দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।’ আর একজন লেখেন, ‘পর্দায় আবার সেরা জুটি ফিরছে।’ আর একজন লেখেন, ‘প্লিজ একসঙ্গে ছবির প্রোমোশনে আসবেন।’ আর একজন লেখেন, ‘আনন্দ টা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়’। আর এক ভক্ত লেখেন, ‘ছোটবেলা হয়তো শেষবারের মতো ফিরে আসছে আমাদের কাছে। দেব-শুভশ্রী জুটিকে শেষবার দেখার জন্য।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*