রবিবার ভোর রাতে ‘অপারেশন আখাল’-এ নিকেশ আরও ২ জঙ্গি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু ও কাশ্মীরের কুলগামে অপারেশন আখাল-এর তৃতীয় দিন আজ রবিবার। এদিন ভোর রাতে ফের তিন জঙ্গিকে শেষ করল নিরাপত্তাবাহিনী। গুলির লড়াই শুরু হয়েছে শুক্রবার থেকে। ওইদিন রাতে লড়াই স্থগিত হয়। শনিবার ভোর থেকে আবার শুরু হয় গুলির লড়াই।এখনও পর্যন্ত এই অপারেশনে মোট ৬ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা জওয়ান।গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন মহাদেবের পর অপারেশন আখাল শুরু হয় শুক্রবার। রবিবারও জঙ্গি দমনে অপারেশন চলছে বলে জানা গেছে। নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে রবিবার সকালে।
শুক্রবারই গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অপারেশন আখাল শুরু করা হয়েছিল। কুলগামের জঙ্গল সম্পূর্ণ ঘিরে ফেলা হয়। জঙ্গিরাই প্রথমে নিরাপত্তারক্ষী বাহিনীর উপরে গুলি চালায়। শুক্রবার রাতে গুলির লড়াই কিছুক্ষণের জন্য থেমে গেলেও, শনিবার থেকে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শনিবার যৌথ বাহিনীর অভিযানে বেশ কিছু জঙ্গি নিকেশ হয় আজ আরও দুই জঙ্গিকে নিকেশ করা হলো। নিকেশ হওয়া জঙ্গিরা দ্য রেজিস্টেন্স ফ্রন্টের সদস্য বলেই জানা গিয়েছে, যারা পহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*