আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা; জানালো আবহাওয়া দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস দুই ২৪ পরগনায়, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অপরদিকে, আজ উত্তরবঙ্গে সকাল থেকেই লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে। কালও দক্ষিণবঙ্গের ৮ জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*