রোজদিন ডেস্ক : ছোট পর্দায় ফের শোলাঙ্কি। বড় পর্দার সফল অভিনেত্রী। সিরিয়াল ধার করলো তাঁকে। আসলে অনেকে ছোট পর্দামুখী। যেমন, জীতু কমল, রমিতা দাশ, দিতিপ্রিয়া রায়, ইন্দ্রজিৎ বসু, মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন। অর্থাৎ, তালিকা খুব বড়ো।
সব ঠিক থাকলে শারদীয়ার পর ফিরছে শোলাঙ্কি রায়। খবর, প্রযোজক স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

শোলাঙ্কিকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছিল স্নিগ্ধারই জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে। তিন ভাই এবং তিন বোনের গল্প নিয়ে তৈরি ওই ধারাবাহিকে তাঁর নায়ক গৌরব চট্টোপাধ্যায়। টেলিপাড়ার গুঞ্জন, সেই জুটিকেই নাকি ফেরাচ্ছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার।

Be the first to comment