৪০ পেরোলেই চালসে… না গোল চিনতে ভুল করেন না

Spread the love

রোজদিন ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডোস সান্তোস আভেইরো হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি তাঁর অসাধারণ দক্ষতা, রেকর্ড-ব্রেকিং গোল এবং অসংখ্য পুরস্কারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ফরোয়ার্ড ও অধিনায়ক হিসেবে খেলেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। পুরষ্কার অনেক নাই বললাম।

বয়স একটা সংখ্যা।  রোনাল্ডো একম এবং অদ্বিতীয়। গোল করতেই হবে। তার জন্য শরীর ফিটও রাখতে হবে।

 কী ভাবে এত ফিট রোনাল্ডো ? নিজেই ফাঁস করলেন তার রহস্য।

ইউটিউবে ‘হুপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, ফিট থাকতে ঠিক কী কী করেন তিনি। শরীরচর্চার পাশাপাশি খাওয়া ও ঘুমকে গুরুত্ব দেন রোনাল্ডো। তিনি বলেন, “আমি কখনও এক জায়গায় বসে থাকতে পারি না। সারা ক্ষণই হেঁটে বেড়াই। কখনও জর্জিয়া, আবার কখনও সন্তানদের সঙ্গে।” রোনাল্ডো আরও বলেন, “দিনে অন্তত ১৭ হাজার পা হাঁটি। ফুটবল খেললে সেটা আরও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাওয়া ও ঘুম। আমার শরীরে যেটা প্রয়োজন সেই অনুযায়ী খাই। দিনে অন্তত সাড়ে ৯ ঘণ্টা ঘুমাই। না ঘুমলে শরীর তরতাজা থাকবে না।”

রোনাল্ডো জানিয়েছেন, তাঁর পুষ্টিবিদ যে রুটিন তৈরি করে দিয়েছেন সেই অনুযায়ী খান তিনি। বাইরের খাবার একেবারেই খান না। পাশাপাশি রোজ চেষ্টা করেন রাত ১১টার মধ্যে শুয়ে পড়তে। সাধারণত সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘুমান তিনি। অবশ্য কোনও কাজ থাকলে সেই রুটিনে একটু বদল হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*