- আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সেই মেধাই আসল মেধা যে আসল সমাজ গড়ে।
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ ২ স্বনামধন্য শিল্পীর জন্মদিন একদিকে ভূপেন হাজারিকা, অন্যদিকে আশা ভোঁসলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভূপেন হাজারিকা -কে শ্রদ্ধা জানিয়ে বলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী গীতিকার ভূপেন হাজারিকার জন্ম দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
- কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আশা ভোঁসলে-কে তাঁর শ্রদ্ধাঞ্জলি জানান।
- গতকাল ৭ সেপ্টেম্বর রবিবার ন-বছর পরে হলো এসএসসি পরীক্ষা। পরীক্ষা দিয়েও আশঙ্কায় পরীক্ষার্থীরা। আশা নিরাশার দোলাচলে মিশ্র প্রতিক্রিয়া চাকরি প্রার্থীদের।
- গতকাল পূর্ণিমার রাতে ব্লাড মুনের সাক্ষী সারাদেশের সঙ্গে কলকাতাও।
- আবার সৌগত রায়ের বিতর্কিত মন্তব্য। ২৫ বছর ধরে অধ্যাপনা করা শিক্ষক সৌগত রায় শিক্ষকদের বিরুদ্ধে বললেন। বললেন শিক্ষক অনেক হয়েছে পেশাদার শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর তৈরি হচ্ছে না। যখন ছোট ছিলাম তখন শিক্ষা পেশা ছিল না নেশা ছিল শিক্ষক দিবসের অনুষ্ঠানে এইরকমই বলেন অধ্যাপক সৌগত রায়। সকলের সমালোচনার ঝড় এই বক্তব্য ঘিরে।
- চিকিৎসক আসফাকুল্লা নাইয়া, দেবাশীষ হালদার ও অর্ণব মুখোপাধ্যায়-কে তলব করল হেয়ার স্ট্রেট থানার পুলিশ। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই তিন চিকিৎসক।
- আবার শিশু ধর্ষণের ঘটনা। ছ-বছরের শিশুকে মুর্শিদাবাদের রাণীনগরে ধর্ষণ করে পরবর্তীতে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সালিশি সভা ডাকার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মা-কে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।
- নন্দীগ্রামে বালি খাদানে জলে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু। তার নাবালিকা দিদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Be the first to comment