রোজদিন ডেস্ক : রাজ্য জুড়ে শারদোৎদবের আবহে সন্তানহারা তাঁরা। কয়েক মাস আগে পহেলগাঁও-এ নৃশংস জঙ্গিদের আক্রমণে নিহত বিতান অধিকারীর শোকার্ত পিতা মাতা-কে দেখে বাকরুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গতকাল বেহালার বিখ্যাত বড়িষা ক্লাবের পুজো উদবোধনে গিয়ে মঞ্চে বিতান অধিকারীর পিতা মাতাকে আন্তরিক সহমর্মিতা জানান তিনি। বলেন, বিতানের স্মৃতি জানিয়ে দেয়, বোধহীন হিংসা কিভাবে নিরীহ মানুষের প্রাণ কাড়ে। শান্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে তিনি আহবান জানান।
প্রসঙ্গত, মার্কিন প্রবাসী বিতান স্ত্রী সন্তান নিয়ে পহেলগাঁও বেড়াতে গিয়ে জঙ্গিদের নৃশংস আক্রমণ-এর শিকার হন। তাঁর শোকার্ত বাবা-মা-র পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment