মেঘ ভাঙা বৃষ্টি, প্রাণ কাড়লো ছয় জনের

Spread the love

রোজদিন ডেস্ক : রাতভর প্রচন্ড বৃষ্টিতে জলবন্দি কলকাতায় বিদ্যুতের ছোবলে অকালে প্রাণ হারানো সাত জনের পরিবারকে গভীর সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মর্মান্তিক ঘটনায় সিইএসসি যে দায় এড়াতে পারে না পরিস্কার জানিয়ে দেন তিনি। একটি টি ভি চ্যানেলে তিনি বলেন, এই নিয়ে সিইএস সি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁকে পরিস্কার বলেছেন, সিইএসসি-র কর্মীরা অনেক সময় ঠিক মত কাজ করে না, তা দেখা দরকার। সিইএসসি-র নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি ভাবেও এই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। সঞ্জীব গোয়েঙ্কাকে তিনি নিজে সংস্থার কাজকর্ম তদারকি করতে বলেছেন।
এর আগে হাওড়ায় সিইএসসি-র গাফিলতি তে এক তরুণী র মর্মান্তিক মৃত্যু র ও তিনি উল্লেখ করেন। কলকাতার ভৌগোলিক পরিস্থিতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে ডি ভি সি সহ বহু সংস্থার জল এসে জমা হয়। কেন্দ্রকে নিশানা করে বলেন, নদীগুলির পনের বছর ধরে পলি তোলা না তোলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
অন্যদিকে কংগ্রেস নেতা রোহন মিত্র সমাজ মাধ্যমে বলেন, অঝোরে বৃষ্টির ওপর কার ও হাত নেই, কিন্তু যেভাবে একের পর এক জন বিদ্যুতস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারালেন, এর জন্য টিএমসি পরিচালিত পুর প্রশাসন দায় এড়াতে পারে না বলে তিনি জানান। যেখানে সেখানে বিদ্যুতের খোলা তার, মিটার বাক্স ইত্যাদি কেন কারও চোখে পড়ে না বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বামফ্রন্ট আমলে মধ্য কলকাতায় ট্রাম থেকে বৃষ্টির জলে পা দিতেই একের পর এক যাত্রী মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছিলেন। সেবারও জমা জলে বিদ্যুত প্রবাহে এই ঘটনা হয়।
মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রী পৃথক ভাবে জানান,
আজ ফের বান আসার সম্ভাবনা, এর জন্য সবাইকে সতর্ক করেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*