পুজোর ছুটি ঘোষণা, অসন্তুষ্ট শিক্ষক মহল

Spread the love

রোজদিন ডেস্ক : জলবন্দি কলকাতার বিপর্যস্ত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী কাল থেকে পুজোর ছুটি ঘোষণা করায় শিক্ষকদের একাংশ অসন্তুষ্ট। তাঁদের বক্তব্য, জেলাগুলিতে এমন বিপর্যয়ের খবর মেলেনি। সেখানে এই ছুটি না দিলেই ভাল হোত। পড়ুয়াদের নির্দিষ্ট সময়ে পুজোর ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেন তাঁরা।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, আচমকা পুজোর ছুটি ঘোষণার ফলে যে শিক্ষকরা চিকিৎসার জন্য ছুটিতে আছেন, তাঁরা কাজে যোগ দিতে না পারলে সমস্যায় পড়তে পারেন। তাঁদের যাতে অসুবিধা না হয় সেই বিষয়ে সরকার কে অনুরোধ করেন তাঁরা। কিংকরবাবু আর ও বলেন, জেলাগুলিতে এমন বিপর্যয়ের খবর আসেনি, সেখানে পড়ুয়াদের জন্য এখন ছুটি না দিলেই হোত। একদিকে পুজোর ছুটি ঘোষণা,  অন্যদিকে আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন পালন, কিভাবে তা সম্ভব হবে তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে জলবন্দি কলকাতায় শহরতলি থেকে অনেকে দুর্গা প্রতিমা দর্শন করতে আসায় বিস্ময় দেখা দিয়েছে। হাঁটু জল পেরিয়ে শ্রীভুমির বিখ্যাত পুজো দেখতে অনেকেই আজ আসেন। নৈহাটি, ব্যান্ডেল ইত্যাদি এলাকা থেকে সপরিবারেও অনেকে ঠাকুর দেখতে আসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*