ছাব্বিশের নির্বাচনে একাধিক আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির উদ্যোগ নিল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন ছাব্বিশের নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। প্রাথমিক তালিকা অনুযায়ী, রাজ্যে শতাধিক আবাসনের মধ্যেই বুথ তৈরির সম্ভাবনা তৈরি হতে পারে। এই বিষয় নিয়ে রাজ্যের আট জন জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরাও। আবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি হবে, সেগুলি আকার ও পরিকাঠামোর দিক থেকে সাধারণ বুথের মতোই হবে।
কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে অন্তত শতাধিক আবাসনে বুথের পরিকল্পনা করা হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই আবাসনের মধ্যে মোট কতগুলি বুথ তৈরি হবে, তার চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হয়ে যাবে। এ নিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে। কিন্তু যেখানে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বুথ তৈরি করা প্রয়োজন, সেখানে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*