কেন বাংলাদেশের খেলোয়াড় কে নিলেন? শাহরুখ খানকে দেশদ্রোহী বলে তোপ বিজেপি নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান এর অন্তর্ভুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। মীরটের এক জনসভায় তিনি প্রকাশ্যেই শাহরুখ খানকে দেশদ্রোহী বলে তোপ দাগেন। বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে আইপিএলে ওই দেশের ক্রিকেটার কেনা হচ্ছে! দেশদ্রোহী শাহরুখ খান ৯ কোটি টাকায় বাংলাদেশি ক্রিকেটার ( মুস্তাফিজুর) রহমান-কে কিনেছেন। এই ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কোন অধিকার নেই বলে তিনি তোপ দাগেন।
শাহরুখ খান-কে নিশানা করে তীব্র কন্ঠে তিনি আরও বলেন, এই দেশের মানুষই ওঁকে এই অবস্থানে পৌঁছতে সাহায্য করেছেন। এই দেশ থেকেই উনি টাকা পান। কিন্ত শাহরুখ খান দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বলে তিনি জানান।
আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর ও পৃথকভাবে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য শাহরুখ খানের বিরুদ্ধে একই ভাবে তোপ দাগেন।
বিসিসিআই সূত্রে প্রকাশ, কেন্দ্রীয় সরকার বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে না নিতে কোন নির্দেশ দেয়নি।বাংলাদেশ শত্রু দেশ নয়, মুস্তাফিজুর রহমান আইপিএলে নিশ্চয়ই খেলবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*