রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সৌমেন সেন কেরালা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হচ্ছেন। আগামী ৯ জানুয়ারি বর্তমান প্রধান বিচারপতি নীতিন মধুকর জামদার অবসর নেওয়ার পর তিনি এই পদে যাবেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে তাঁকে মেঘালয় উচ্চ আদালত থেকে কেরালা উচ্চ আদালতে বদলি করা হয়। চলতি বছর সেপ্টেম্বর মাসে তিনি মেঘালয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি হন। কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর সৌমেন সেন ১৫ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই-এর নেতৃত্বাধীন কলোজিয়াম গত ১১ সেপ্টেম্বর তাঁর নাম মেঘালয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করে। ২৬ সেপ্টেম্বর তিনি সেখানে কার্যভার গ্রহণ করেন। এবার তাঁকে কেরালা উচ্চ আদালতের প্রধান বিচারপতি করা হচ্ছে।
২০১১ সালের এপ্রিলে সৌমেন সেন কলকাতা উচ্চ আদালতে বিচারপতি পদে যোগ দেন। বহু গুরুত্বপূর্ণ মামলার তিনি রায় দিয়েছেন।
উল্লেখ্য, কেরালার উচ্চ আদালত কোচিতে অবস্থিত। আগামী ৯ জানুয়ারি বঙ্গসন্তান সৌমেন সেন সেখানে প্রধান বিচারপতির কার্যভার নেবেন।

Be the first to comment