পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা।
  2. বাংলা কী জিনিস জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়েছি। তৈরি থাকুন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। বারুইপুর থেকে অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন।
  3. বারুইপুরে অভিষেকের সভামঞ্চে হাজির কমিশনের তালিকায় ঘোষিত ‘মৃত’ ৩।
  4. এফআইআর আতঙ্কে পূর্ব বর্ধমানে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়া।
  5. রানাঘাটে তিন বছরের মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের।
  6. বাঁকুড়ার জঙ্গল থেকে উদ্ধার ১৭ দিন ধরে নিখোঁজ তরুণীর দেহ, ধৃত বাবা।
  7. এসআইআর-শুনানির নোটিশ স্ত্রীকে, ডোমকলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্বামীর।
  8. অশ্লীল ভিডিয়ো দেখিয়ে হিঙ্গলগঞ্জে নাবালিকা ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এলাকার সক্রিয় বিজেপি কর্মী।
  9. চলবে মেরামতির কাজ। আজ শুক্রবার ও শনিবার হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু জায়গায় বন্ধ থাকছে পানীয় জল সরবরাহ।
  10. হুগলির দাদপুরের পুইনানে শুক্রবার থেকে শুরু হল বিশ্ব ইজতেমা। ভিনদেশ থেকে উপস্থিত প্রতিনিধিরা। লক্ষ মানুষের সমাবেশ।
  11. ‘নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র’ গায়ে ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে যোগী রাজ্যের পুলিশ
  12. জল চাইবে আবার সন্ত্রাসও চালাবে, পাকিস্তানকে তুলোধোনা বিদেশমন্ত্রী জয়শংকরের।
  13. ইন্দোরে ১০ জনের মৃত্যুতে দায়ী বিষাক্ত জলই! দাবি রিপোর্টে, আক্রান্ত ১৪০০।
  14. গরিব মানুষ মরলে মোদিজি সবসময়ই নীরব…। মধ্যপ্রদেশে পানীয় জল খেয়ে মৃত্যুমিছিল নিয়ে তোপ রাহুল গান্ধির।
  15. সাজার মেয়াদ শেষের পরেও ১৬৭ জন ভারতীয় বন্দি পাকিস্তানের জেলে, দ্রুত ফেরানোর নির্দেশ নয়াদিল্লির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*