আগামীকাল অসমের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল অসমে যাচ্ছেন। অসমের ভাবী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।
অদমের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে গুয়াহাটিতে এখন সাজ সাজ রব। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আজ রাতে ওখানে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ছাড়া এখন অবধি আর কে মন্ত্রী হবেন জানা যায়নি। দলের জাতীয় সভাপতি আসার আগে তা জানা সম্ভব নয় বলে সূত্রের খবর।
অন্যদিকে ভাবী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন , নতুন সরকার চা-বাগান উন্নয়নে বিশেষ নজর দেবে। চা-শ্রমিকদের দৈনিক মজুরি ধাপে ধাপে পাঁচশো টাকা করা হবে। রাজ্যে ১৮/১৯ জনের মন্ত্রিসভা গঠিত হবে বলে ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সকালে গুয়াহাটি যাবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*