রোজদিন ডেস্ক :
বিশিষ্ট ক্রীড়া সংগঠক টুটু বসু গুরুতর অসুস্থ। গতকাল রাতে তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখন অবধি তাঁর জ্ঞান ফেরেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নেতারা তাঁর অসুস্থ তার খবরে উদ্বিগ্ন। নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তিনি ভর্তি আছেন।
রাজ্যের ক্রীড়া মহলে টুটু বসু অত্যন্ত জনপ্রিয় একটি নাম। মোহনবাগানের প্রাণপুরুষ তিনি। ক্রীড়া মোদি সহ বিভিন্ন মহল এতে উদ্বিগ্ন। কল্যাণ চৌবে ও হাসপাতালে গেছেন।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হুইলচেয়ারে চলাফেরা করতেন।
শারীরিক কারণে ফুটবল প্রশাসনে ও তেমন যুক্ত ছিলেন না। তাও প্রাণবন্ত এই মানুষ টি সব ক্রীড়া প্রেমীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। পেয়েছেন মোহনবাগান রত্ন সম্মান।
প্রাক্তন রাজ্যসভার সাংসদ, বিশিষ্ট শিল্পপতি, ক্রীড়া সংগঠক টুটু বসুর দ্রুত আরোগ্য কামনা করেছেন সব মহল ই।

Be the first to comment