রোজদিন ডেস্ক : আগামীকাল বুধবার থেকে রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। তার আগে সোমবার ১১ মে রাতে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির ত্ণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদনের ইউরিনারি সংক্রান্ত কোনও ইনফেকশন হয়েছে। সেই কারণে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মদন মিত্রের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে ২৪ ঘন্টাই পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে শারীরিক অবস্থার আর অবনতি না ঘটলে তাঁকে ছুটি দেওয়া হতে পারে। তবে ছুটি পেলেও তাঁকে আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে থাকতে হবে। এদিকে মদন মিত্রের অসুস্থতার খবর পেয়ে কামারহাটিতে দলীয় কর্মী, সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

Be the first to comment