সকাল ১০.১৫-র মধ্যে আসতে হবে, সরকারি দফতরে কর্মীদের হাজিরা নিয়ে কড়া বিজ্ঞপ্তি প্রশাসনের

Screenshot
Spread the love

রোজদিন ডেস্ক: সরকারি অফিসে কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রশাসন। দশটা থেকে পাঁচটার ডিউটিতে এবার হতে চলেছে কড়াকড়ি। কঠোর ভাবে মানতে হবে সময়। মুখ্যমন্ত্রী হয়েই কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর হলেন শুভেন্দু অধিকারী, কর্মীদের দিলেন কড়া বার্তা। মঙ্গলবার মহাকরণ থেকে রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি কর্মীকে সকাল ১০টা ১৫-র মধ্যে দপ্তরে হাজিরা দিতে হবে। বিকেল ৫টা ১৫-র আগে কেউ অফিস ছাড়তে পারবেন না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক দপ্তরের কাজ মসৃণভাবে যাতে হয়, তার জন্য এই সময় বেঁধে দেওয়া হয়েছে, যা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। এই মুহূর্তে কাজের চাপ রয়েছে একাধিক দপ্তরে। সেই কাজ যাতে মসৃণভাবে শেষ হয়ে যায়, তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*