টুটু বসু প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক: মোহন বাগানের প্রাণ পুরুষ স্বপন সাধন বসু,যিনি টুটু বসু নামেই পরিচিত, মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ছিলেন ভেন্টিলেশনে। সকালেই নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক, সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে প্রমুখ হাসপাতালে তাঁকে দেখতে যান। তাঁর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ও। তাঁর অসুস্থ তার খবরে ক্রীড়া মহল সব সর্বত্র উদ্বেগ ছড়ায়। শুধু মোহনবাগান নয়, রাজ্যের ক্রীড়া মহলে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর আমলেই ঐতিহ্য বাহী মোহন বাগান ক্লাব বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার হাতে তুলে দেওয়া হয়। যা নিয়ে বিতর্ক ও হয়।
দক্ষ ক্রীড়া সংগঠক, শিল্পপতি, প্রচার মাধ্যম জগতের অন্যতম স্তম্ভ টুটু বসু র প্রয়াণে সর্বত্র শোকের ছায়া নেমেছে। তাঁর দুই পুত্র র অন্যতম সৃঞ্জয় বসু এখন মোহনবাগানের সচিব।
আটাত্তর বছর বয়েসে টুটু বসুর প্রয়াণে রাজ্যের ক্রীড়া জগতে এক বর্ণময় যুগের অবসান হোল।
তিনি ই প্রথম মোহনবাগান ক্লাবে চিমা ওকেরি কে এনেছিলেন। তাঁর হাত ধরে ই রাজ্যের ক্রীড়া জগতে বিদেশি খেলোয়াড় দের আগমনের ও সেই শুরু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*