‘ভুল করেছি’, তৃণমূল ছাড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা সিএবি কর্তা বিশ্বরূপ দে

Spread the love

প্রতিবেদন: ‘ভুল করেছি, এবার প্রায়শ্চিত্ত করতে হবে’। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিয়ে তৃণমূল তথা জোড়াফুলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলর তথা সিএবি কর্তা বিশ্বরূপ দে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কলকাতা জেলা তৃণমূলের ডাকে রামমোহন হলে আয়োজিত কর্মিসভায় সভায় উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সভা শেষ করে ফেরার পর সোশ্যাল মিডিয়ায় তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। ওই ভিডিয়ো বার্তায় বিশ্বরূপ জানান, তারাতলার প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত। গুদামের নকশা অনুমোদনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম স্বাক্ষর করেছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথা জানার পর তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তিনি অনেক ভুল করেছেন স্বীকার করে বিশ্বরূপ বলেন, এবার সব কিছুর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। উল্লেখ্য নিউটাউনের হোটেলে তৃণমূলের বিদ্রোহীদের সভাতেও হাজির ছিলেন বিশ্বরূপ দে। ওই ভিডিও বার্তায় তিনি আর বলেন, এটা স্পষ্ট, তৃণমূলের গাফিলতিতে তারাতলার বিপর্যয় ঘটেছে। তাই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।তৃণমূল কংগ্রেস ও জোড়াফুলের সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। যা করেছি ভুল করেছি। এই প্রসঙ্গে তিমি গার্ডেনরিচ বিপর্যয়ের কথাও টেনে আনেন। তাঁর দলছাড়ার ঘোষণার পর এখনও পর্যন্ত কালীঘাট তৃণমূল বা বিদ্রোহী, কোনও তরফেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*