ঝাড়খন্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত আট

Spread the love

রোজদিন ডেস্ক :

ঝাড়খন্ডের রামগড়ের রাজরাপ্পার কাছে প্রধান সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আট জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে মর্মান্তিক ভাবে আট জন প্রাণ হারিয়েছেন। একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় গাড়িটিতে রামগড়ের দিক থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি ধাক্কা মারলে তা দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা আট আরোহীই প্রাণ হারান।

এই মর্মান্তিক দুর্ঘটনা র প্রতিবাদে স্থানীয় মানুষজন দীর্ঘক্ষণ রামগড় – বোকারো প্রধান সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, এলাকাটি দুর্ঘটনা প্রবণ হওয়া সত্বেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।

নিহতরা ব্যান্ডপার্টি তাসা দলের সদস্য বলে জানা যায়। এই মর্মন্তুদ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। ট্রাকটি রাস্তার ভুল দিক দিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*