রোজদিন ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরে আর্থিক অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? প্রশ্ন তুললো কংগ্রেস। রাম মন্দির নিয়ে শীর্ষ আদালতের তদারকিতে তদন্তের দাবি ও করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নিশানা করে বলেন,ওঁর নীরবতা ই বিজেপি র দ্বিচারিতা প্রমাণ করছে। রাম মন্দির আন্দোলনে ভর করে যে দল ক্ষমতা য় এসেছে, এখন তারাই এই আর্থিক অনিয়ম নিয়ে মুখে কুলুপ দিয়েছে।
এই বিষয়ে প্রধানমন্ত্রী নৈতিক দায় এড়াতে পারেন না। রাম মন্দির নিয়ে ই উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এখন বোঝা যাচ্ছে বিজেপি রাজনৈতিক স্বার্থে ঈশ্বর কেও ব্যবহার করে বলে বেনুগোপাল তোপ দাগেন।
নির্দল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল ও রামমন্দিরে তুমুল আর্থিক অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রী র নীরবতা কে তীব্র আক্রমণ করেছেন।
আগামী বছর উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচনের আগে রাম মন্দিরে বিপুল আর্থিক অনিয়ম বিজেপি র পক্ষে বড় অস্বস্তি র কারণ হয়ে উঠছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment