থাইল্যান্ডে বালকের চালানো ভ্যানের ধাক্কা, ৯ বৌদ্ধ ভিক্ষু নিহত

Spread the love

রোজদিন ডেস্ক: বাড়ির পিক আপ ভ্যানের চালকের আসনে বসেছিল ১১ বছরের বালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা দেয় বৌদ্ধ ভিক্ষু দের ওপর। বৃহস্পতিবার থাইল্যান্ডের এই ঘটনায় ৯ বৌদ্ধ ভিক্ষু মর্মান্তিক ভাবে প্রাণ হারান।। রাজধানী ব্যাঙ্কক থেকে ৬৫০ কি মি দূরে মুকদাহান শহরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা হয়। তরতাজা বৌদ্ধ ভিক্ষুদের রক্তে লাল হয়ে যায় রাস্তা। সূত্রে র খবর প্রায় পঁয়ত্রিশ জনের বৌদ্ধ ভিক্ষু দের একটি দল ওখানকার একটি মন্দির থেকে বেরিয়ে উবোন রাতচাথানির আর একটি মন্দির দর্শনে যাচ্ছিলেন।।
এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পিক আপ ভ্যানের চালক বালক ও এই ঘটনায় বাকরুদ্ধ, স্তম্ভিত।
তার মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ, তদন্ত কারীরা তাকে জিজ্ঞাসা বাদ করতে ইতস্তত করছেন। কিভাবে, কেন সে বাড়ির অগোচরে গাড়ি টি নিয়ে বেরিয়েছিল পুলিশ খতিয়ে দেখছে।
নিরীহ, ধর্মভীরু , সর্বজন শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষু দের এই মর্মান্তিক পরিণতি তে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*