বঙ্গোপসাগরে নিম্নচাপ, সতর্কতা সুন্দরবনে

Spread the love

রোজদিন ডেস্ক : 
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ভ্রুকুটি! এর ফলে আজ থেকে রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়। বিশেষ ভাবে সতর্কতা জারি হয়েছে সুন্দরবন এলাকায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। ট্রলার নিয়ে যাঁরা সমুদ্রে গেছেন, তাঁদের দ্রুত বন্দরে ফিরে আসতে বলা হয়েছে।
আজ সকাল থেকে ফ্রেজারগঞ্জে উপকূল থানার পুলিশ নদীপথে স্পিডবোট নিয়ে টহল দিচ্ছে। সঙ্গে এলাকার মানুষ জন কে সতর্ক করতে মাইকিং করছে পুলিশ।
প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ব্যাপক সতর্কতা, নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*