আয়ুষ পান্ডে রাজ্যপালের এডিসি হলেন 

Spread the love

রোজদিন ডেস্ক :

আয়ুষ পান্ডে রাজ্যপাল আর এন রবি-র এডিসি(পি) নিযুক্ত হলেন। তিনি আলিপুরদুয়ারের অতিরিক্ত এস পি ( সদর) ছিলেন। নবান্ন সূত্রে এই খবর জানা যায়।

এইদিন ডেপুটি এসপি পদেও রদবদল করেছে রাজ্য। ষোল জন ডেপুটি এসপি-র বদলি তালিকা ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছেন। পুলিশকে আরও দক্ষ, নিরপেক্ষ, স্বচ্ছতার সঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন। ইতিমধ্যে বহু রদবদল করা হয়েছে। আজ আবারও তা করা হোল।

এক লপ্তে একশো আট জন ইন্সপেক্টর পদেও রদবদল করেছে রাজ্য। নবান্ন সূত্রে এই খবর জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*