রাজ্য সরকারের অতিরিক্ত তথ্য অধিকর্তা সুমিতা দে প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্য সরকারের অতিরিক্ত তথ্য অধিকর্তা সুমিতা দে-র জীবনাবসান হয়েছে। বয়েস
হয়েছিল ৫৯। তিনি সরকারের বার্তা শাখার প্রধানও ছিলেন। গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। দুরারোগ্য কর্কট রোগ তাঁকে অকালে কেড়ে নিলো।
অত্যন্ত কর্মদক্ষ, সুমধুর ব্যবহার, পরোপকারী সুমিতা দে সাংবাদিক মহলেও জনপ্রিয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে সংবাদ, প্রচার মাধ্যমে গভীর শোকের ছায়া নেমেছে। তিনি অবিবাহিত ছিলেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কৃতী ছাত্রী সুমিতা দে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তথ্য দফতরের বার্তা শাখায় কাজ করতেন।
কোভিডের সময় কোভিড যোদ্ধা হিসাবে রাজ্য সরকারের মাধ্যমে সাংবাদিকদের টিকাকরণ সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তিনি প্রদর্শনী বিভাগের দায়িত্বেও ছিলেন। কিছুদিন আইএসআইএ ডেপুটেশনেও কাজ করেন।
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াত সুমিতা দে-র পরিবার, সহকর্মীদের গভীর সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*