রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সাত বছরের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ থেকে ২০১৫ সাল অবধি এই বকেয়ার ৫০% এই মাসেই দেওয়া হবে। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
সূত্রের খবর, ২০১৫ সালে ব্যঙ্কের কিছু সমস্যা থাকায় বহু পেনশনভোগীরা প্রাপ্য টাকা পাননি। প্রাক্তন সরকারের কাছে বারবার দরবার করে ও লাভ হয়নি। এবার তা মেটানোর সিদ্ধান্ত হওয়ায় খুশি পেনশন প্রাপকরা।
তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা মিলবে। বাকি বকেয়াও ধাপে ধাপে মেটানো হবে বলে সরকার আশ্বাস দিয়েছে।
গতকালের ওই বৈঠকে হোমগার্ডদের বকেয়া নিয়েও ইতিবাচক আলোচনা হয় বলে জানা যায়।

Be the first to comment