রোজদিন ডেস্ক :
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র আস্থাভাজন চন্দ্রিমা ভট্টাচার্যও তৃণমূলে তাঁর সব পদ ও দায়িত্ব থেকে ইস্তফা দিলেন। এই মর্মে তিনি মমতা ব্যানার্জি কে চিঠি দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী র প্রতি শ্রদ্ধা অটুট রেখে ই তাঁর এই সিদ্ধান্ত।
তাঁর এই পদত্যাগ মমতাপন্থী তৃণমূলের পক্ষে বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করেন।
রাজ্যে পালাবদলের পর ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি সহ বিভিন্ন কর্মসূচি তে তাঁকে দেখা গেছে। প্রাক্তন সরকারের আমলে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। মমতা ব্যানার্জি র অত্যন্ত ঘনিষ্ঠ, আস্থাভাজন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও এবার ঋতব্রত পন্থী তৃণমূলের সঙ্গে যাবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। গতকাল তৃণমূল ভবনে ঋতব্রত ব্যানার্জি সহ তাঁর অনুগামী রা প্রবেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। ঋতব্রত পন্থী দের দেখে তিনি চলে যান। এতে মমতা পন্থী রা ক্ষুব্ধ হন বলে সূত্রে র খবর। ওই ঘটনা র ২৪ ঘন্টা না যেতেই দলের সব পদ ও দায়িত্ব থেকে চন্দ্রিমা ভট্টাচার্য র ইস্তফা বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে।
উল্লেখ্য, তাঁর পুত্র সৌরভ বসু কলকাতা পুরসভা র প্রাক্তন কাউন্সিলর। তিনি আগেই ঋতব্রতপন্থীদের কর্মসূচিতে এসেছেন। এবার তাঁর মা চন্দ্রিমা ভট্টাচার্যও সেই পথে যান কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Be the first to comment