১০টা

Spread the love
  1. অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে, সেই রিপোর্ট আসার পরে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. তারাতলা বিপর্যয়ে উদ্ধারকারীদের সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুর বডিগার্ড লাইনের অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদের স্যালুট। আপনারা ১৭ জনের মূল্যবান জীবন বাঁচিয়েছেন।
  3. পুজো অবধি রাজ্যে হকার উচ্ছেদ হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। এমনই দাবি হকার সংগঠনের।
  4. নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্যে  পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গঠন হোল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  5. রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সাত বছরের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  ২০০৮ থেকে ২০১৫ সাল অবধি এই বকেয়ার ৫০% এই মাসেই দেওয়া হবে। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
  6. তিনি ছিলেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থমন্ত্রী, তৃণমূল সরকারের বাজেটও তিনিই পেশ করতেন বিধানসভায়। আজ দলের সব পদ, দায়িত্ব ছেড়ে সেই চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বাজেটে কি থাকতো তিনি জানতেন না।
  7. শনিবার বিকালে সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এখন অন্য কাজ নেই। দলের চেয়ারপার্সনের কাজের পাশাপাশি আমিই রাজ্য সভাপতির কাজ দেখব।
  8. ১৪ বছর পরেও বরুণ বিশ্বাসকে খুনের ঘটনায় বিচার মেলেনি। পালাবদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে শনিবার হাজির হলেন বিশ্বাস পরিবার।
  9. ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরির কোপ মেরে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কলাবাগান এলাকায়। মৃতের নাম ফরহাদ বাদশা (১৭)।
  10. নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় খালাসি-সহ চার জন গুরুতর আহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*