নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্যে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গঠন হোল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পশ্চিম বঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গঠিত হোল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে এই খবর জানিয়ে বলেন, আইএএস দুষ্মন্ত নারিয়ালা-কে এই নয়া কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হোল।

মুখ্যমন্ত্রী জানান, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও রাজনৈতিক সংস্পর্শ মুক্ত করার জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ ও বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালা-কে এই নব গঠিত কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হোল।

মুখ্যমন্ত্রী দৃঢভাবে বলেন, নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। প্রাক্তন সরকারকে তোপ দেগে তিনি বলেন, অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোন স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা ও তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী দৃঢ়ভাবে জানান।

বলেন, যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যত গড়তে তাঁদের এই প্রচেষ্টা জারি থাকবে।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যসচিবের দায়িত্ব পালন করেন দুষ্মন্ত নারিয়ালা। পরে তাঁকে দিল্লির রেসিডেন্ট কমিশনার করা হয়।

এবার তাঁকে নব গঠিত পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিলো রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*