পুজো অবধি হকার উচ্ছেদ নয়, আশ্বাস মুখ্যমন্ত্রীর, পুনর্বাসনের দাবিতে মিছিল কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুজো অবধি রাজ্যে হকার উচ্ছেদ হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। এমনই দাবি হকার সংগঠনের। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন রেল স্টেশন সহ সংলগ্ন এলাকায় জোর কদমে হকার উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাঁদের রুজি রোজগারের জায়গা। বহু এলাকায় ভাঙা হচ্ছে বস্তি ও। গরিব মানুষের হাহাকারে ভরে উঠছে বাতাস। বামপন্থীরা সহ বিরোধী একাধিক দল এই উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। আজ হকার জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধি রা এই সব নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে দেখা করেন। পরে তাঁদের পক্ষে অসিত দাস জানান, পুজো অবধি হকার উচ্ছেদ হবে না বলে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। রেলের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে আবেদন করতে পারেন বলে জানিয়েছেন।
আগামী সপ্তাহে তাঁদের সংগঠন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও পুর সচিবের সঙ্গে আলোচনা করবেন।
অন্যদিকে লাগাতার হকার উচ্ছেদের বিরুদ্ধে আজ কলকাতায় বামপন্থীদের বড় মিছিল সমাবেশ হয়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ বিশিষ্ট নেতারা পুনর্বাসন না করে ঢালাও হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন।
সম্প্রতি এআইইউটিইউসি-র পক্ষে রাজ্য সম্পাদক অশোক দাস, তপন মুখার্জি ও সজল দাস হকার উচ্ছেদের প্রতিবাদে কলকাতা পুরসভার সচিব কিশোর বিশ্বাসকে স্মারকলিপি দেন। হকার সংগঠনের প্রতিনিধি দের সঙ্গে শীঘ্র আলোচনা র আশ্বাস দিয়েছেন।
রাজ্যে নতুন সরকার আসার পর দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ নেওয়ার পাশে ব্যাপক হারে হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
মুখ্যমন্ত্রী পুজো অবধি হকার উচ্ছেদ স্থগিত রাখার আশ্বাস দেওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*