প্রতিবেদন: চন্দ্রিমা ভট্টাচার্য দলের সব পদ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। সেই সঙ্গে নিশানা করলেন দলের গদ্দারদেরও। বললেন, প্রতীক গেলে যাবে, এভাবে আমাকে থামানো যাবে না। তিনি বলেন, যে কোনও সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। সংগ্রামী লগ্নে আমার জন্ম। আমরা যখন তৈরি করি আমরা নতুন করে গড়ি। বাংলার স্বার্থে কোনওদিন আমি বাংলা ছেড়ে যায়নি। ওরা সবসময় ভাবছে, তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলকে কিভাবে মারা যায়? আর তৃণমূলের বেইমানদের সাথে নাকি তৃণমূলের অফিস দখল করা যায়? কিভাবে সন্ত্রাস করতে হয়, হামলা করতে হয়, এসব না করে আপনারা মানুষের দিকে নজর দিন। বর্তমান মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। আপনিও নির্বাচনে হেরেছেন। অনেকবার হেরেছেন। আপনার জন্য আমি বারবার গিয়েছি। এটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কৃতিত্ব নিচ্ছি না। আপনি দশ এগারো বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন। আপনি অনেক সাহায্য পেয়েছেন। আমি সবটা জানি। হঠাৎ আজকে মাত্র তিন চার বছরের মধ্যে অনেকে আপনাদের সঙ্গে গিয়ে সাধু হয়ে গেল।

Be the first to comment