মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আশায় নিহত প্রতিবাদী বরুণ বিশ্বাসের দাদা, দিদি

Spread the love

রোজদিন ডেস্ক :
দীর্ঘ চোদ্দ বছর আগে গোবরডাঙ্গা স্টেশনে খুন হয়েছিলেন এক প্রতিবাদী তরুণ শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনায় রাজ্যে তোলপাড় উঠেছিল। গাইঘাটার সুটিয়ায় দীর্ঘদিন ধরে চলা ভয়ঙ্কর গণধর্ষণের প্রতিবাদের অগ্রণী মুখ বরুণ বিশ্বাসের নৃশংস হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি বলে নিহত শিক্ষকের পরিবার দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, এর নেপথ্যের মূল চক্রী হলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁরই অঙ্গুলি হেলনে তাঁদের প্রতিবাদী ভাইকে হত্যা করা হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে ভাইএর হত্যার বিচারের দাবিতে গেছিলেন নিহত বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস ও দিদি প্রমীলা রায়। পরে তাঁরা জানান, মুখ্যমন্ত্রী তাঁদের সব কথা ধৈর্য ধরে আন্তরিকতার সঙ্গে শুনেছেন। ভাই এর মর্মান্তিক হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বার করতে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। তাঁদের সবরকম তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করতে বলেছেন। তাঁরা তা করবেন বলে মুখ্যমন্ত্রীকে জানান। তাঁদের আশা, ভাই এর হত্যার বিচার এবার মিলবে।
বরুণ বিশ্বাসের দাদা দিদি উভয়ে আজও এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর একদা ঘনিষ্ঠ বলয়ে থাকা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে অভিযোগের আঙুল তোলেন। জানান, ভাই এর খুনের পর তাঁদের প্রতিনিয়ত পুলিশ হুমকি দিত। এবার তাঁদের আশা, বিচার পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*