পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার X হ্যান্ডলে  তিনি লেখেন, ‘স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে তাঁর অবদান অনন্য। বিবেকানন্দের প্রজ্ঞা, দূরদৃষ্টি এবং অনুপ্রেরণাদায়ক চিন্তাভাবনা আজও কোটি কোটি তরুণ-তরুণীকে পথ দেখায়।’
  2. শনিবার রাজস্থানের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সবচেয়ে বড় জ্বালানি সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু ভারত সফল ভাবে মোকাবিলা করেছে।’
  3. তারাতলা বিপর্যয়ে উদ্ধারকারীদের সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুর বডিগার্ড লাইনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদের স্যালুট। আপনারা ১৭ জনের মূল্যবান জীবন বাঁচিয়েছেন।’
  4. কালীঘাটে পুজো দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শনিবার দুপুরে কালীঘাট মন্দিরে যান তিনি।
  5. শনিবার বিকালে সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এখন অন্য কাজ নেই। দলের চেয়ারপার্সনের কাজের পাশাপাশি আমিই রাজ্য সভাপতির কাজ দেখব।
  6. তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিতেই চন্দ্রিমা ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, ‘ওরা এ বার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজ্য সভাপতি খুঁজুক।’
  7. সৌগত রায় বলেন, ‘বিদ্রোহীরা বিজেপির স্বার্থরক্ষার জন্য যা যা করা দরকার সবই করছে।’
  8. ১৪ বছর পরেও বরুণ বিশ্বাসকে খুনের ঘটনায় বিচার মেলেনি। পালাবদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে শনিবার হাজির হলেন বিশ্বাস পরিবার।
  9. শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার ২ জন।
  10. বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করেছে পুলিশ। শনিবার রেজিনগর থানায় হাজিরা দিলেন তিনি।
  11. কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার হরিয়ানার কর্নালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
  12. শনিবার সকালে বেঙ্গালুরুর কেআর সার্কেলে একটি বিএমটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।
  13. বাংলায় শিল্পপতিদের ফিরিয়ে আনতে তাঁরা যে তৎপর, এবার তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মুম্বইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর বৈঠক শেষে তিনি বুঝিয়ে দিলেন, শিল্পপতিরা বাংলায় আসার ব্যাপারে আগ্রহী।
  14. ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁরা সকলেই এই সুবিধার আওতায় আসছেন।
  15. ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে পুরীতে। তবে শুধু শনিবার নয়, রবিবারও আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*