দশে দশ

Spread the love
  1. নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছতা আনাতে শনিবার বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানালেন, আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হল।
  2. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুরের অভিযোগ। ভাঙা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের বেদিও। রবিবার সকালে সুকিয়া স্ট্রিটের ঘটনা।
  3. একশো দিনের মধ্যে পেপারলেস হবে রাজ্য বিধানসভা, প্রশিক্ষণ শিবিরের শেষে ঘোষণা স্পিকার রথীন্দ্র বসুর
  4. একুশে জুলাই নিয়ে ভূয়ো প্রচার, পুলিশে অভিযোগ দায়ের করলো ক্ষুব্ধ কংগ্রেস
  5. হাসিমারায় প্রস্তাবিত অসামরিক বিমান বন্দর তৈরির জন্য জমি জরিপের প্রাথমিক কাজ শেষ করল জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।
  6. দীর্ঘ ছয় মাস পরে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক বিডিও পেল। আগামী সোমবার নতুন বিডিওর দায়িত্বভার গ্রহণ করবেন শুভঙ্কর দাস।
  7. মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো সেই হুমায়ুনের সুরও দিনের শেষে নরম। ‘আইনকে সম্মান করি’, পুলিশ ডাকতে এ ভাষাতেই সুর বদলে ফেলেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।
  8. রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী সতর্কতা রয়েছে।
  9. গোরু চুরি করতে গিয়ে পুলিশের গুলিতে জখম এক। উত্তরপ্রদেশের সেকেন্দ্রাবাদে শনিবার গভীর রাতের ঘটনা। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  10. শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ড দিল্লির চন্দন হোলা এলাকায়। রাত ২টো নাগাদ ওই এলাকার একটি কারখানায় আচমকা আগুন লেগে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*