রোজদিন ডেস্ক :
রাজ্যে পালাবদলের পর অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি শাসিত সরকার। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। অনেককে হোল্ডিং কেন্দ্রে রাখা হয়েছে। অনেকে অসহায়ভাবে দুই দেশের সীমান্তে নো ম্যানস ল্যান্ডে বসে আছেন। তামিলনাড়ু থেকে বাংলাদেশি সন্দেহে ৫০ জন সন্দেহভাজনকে নিয়ে এই রাজ্যে পাঠাচ্ছে ওই রাজ্যের সরকার। জনা ৪০ পুলিশের কড়া প্রহরায় তাঁদের
এখানে আনা হচ্ছে। সীমান্তে বিএসএফ এর হাতে তাঁদের তুলে দেওয়া হবে বাংলাদেশে ফেরত পাঠাতে। ওই দলে ৪৪ জন পুরুষ ও ৬ জন মহিলা আছেন। ট্রেনে কড়া প্রহরায় তাঁদের আনা হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment