অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নয় জনের কমিটি গঠন হোল রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক : 
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এর নেতৃত্বে নয় জনের কমিটি গঠন হোল রাজ্যে। সূত্রের খবর, কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ প্রমুখ আছেন। বৃহস্পতিবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই কমিটি গঠন নিয়ে দিল্লিতে রঞ্জনা প্রকাশ দেশাই এর সঙ্গে বৈঠক করেন বলে প্রকাশ। আজ এই কমিটির সদস্যদের নাম জানা গেছে। কমিটির আহ্বায়ক হয়েছেন স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষণ, এর মধ্যে অন্য সদস্যরা হলেন, প্রাক্তন আইএএস শত্রুর সিং, প্রাক্তন অধ্যাপক রত্না ভট্টাচার্য, প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, আইনজীবী ওসমান গনি মল্লিক ও নির্মাল্য ভট্টাচার্য।
নব গঠিত এই কমিটির এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। এরপর রাজ্য সরকার তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে উত্তরাখন্ড সহ একাধিক রাজ্যে রঞ্জনা প্রকাশ দেশাই এর নেতৃত্বে এই বিধি প্রণয়নের খসড়া প্রস্তুত হয়। পরে সংশ্লিষ্ট রাজ্য সরকার তা গ্রহণ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*