বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারের খোঁজ, ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক :

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারের খোঁজ মিললো। সঙ্গে সাননে এলো মর্মান্তিক খবর, গত ২ জুলাই শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনও ৬ জন নিখোঁজ।

রবিবার রাতে বকখালি থেকে ৩৫ কিমি দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘের চরে ট্রলারটির খোঁজ মেলে৷ আরেকটি ট্রলারের সাহায্যে তা পাথরপ্রতিমায় নিয়ে আসা হয়। রাতেই সেখান থেকে ৯ মৎস্য জীবীর নিথর দেহ উদ্ধার হয়েছে। মৃতদের তিনজন ওড়িশার বাসিন্দা৷ অন্যরা শঙ্করপুর ও সংলগ্ন এলাকায় থাকতেন৷ হৃদয় বিদারক এই ঘটনায় এলাকা জুড়ে এখন কান্নার রোল উঠেছে। গত ৫ জুলাই এর পর থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। পুলিশ, বন দফতর, উপকূল রক্ষী বাহিনী প্রমুখ এর খোঁজে আপ্রাণ চেষ্টা চালান৷ ৬ জন নিখোঁজের নিরাপদে ফিরে আসা নিয়ে আশায় আছেন তাঁদের পরিবার পরিজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*