রোজদিন ডেস্ক :
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে আজ গ্রেফতার করলো পুলিশ। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি, তাঁর বাবা নির্মল ঘোষের বিরুদ্ধে এক লটারি প্রাপকের ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও আছে। অভয়া মানলায় নাম জড়িয়েছে নির্মল ঘোষের। গত কয়েকদিন ধরেই তাঁদের কোন খোঁজ পাচ্ছিল না পুলিশ। আজ ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষ কে গ্রেফতার করলো পুলিশ।
পুলিশ খোঁজ না পেলেও গত সপ্তাহে ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ গেছিলেন। যদিও ঋতব্রত ব্যানার্জি জানিয়ে দেন, উনি বিনা আমন্ত্রণে তাঁদের বৈঠকে আসেন।
ধৃত তীর্থঙ্কর ঘোষ কে আজ আদালতে তোলা হবে৷
এর আগে কল্যাণী এক্সপ্রেসের পাশে এক হোটেল মালিকের গাড়ি চালক পার্থ সরকারের লটারিতে পাওয়া ১ কোটি টাকা জোর করে আত্মসাতের অভিযোগ উঠেছে নির্মল ঘোষদের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই হোটেল মালিক, পানিহাটির কাউন্সিলর জয়ন্ত দাস গ্রেফতার হয়েছেন। এবার পুলিশের জালে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রার্থী তীর্থঙ্কর ঘোষও ধরা পড়লেন।

Be the first to comment