গুন্ডা দমন আইনে স্থগিতাদেশের আবেদন উচ্চ আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ থেকে রাজ্যে গুন্ডা দমন আইন চালু হোল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ও স্থগিতাদেশ দেওয়ার দাবিতে উচ্চ আদালতে আবেদন জানালেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। আজ উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেন।
উচ্চ আদালত মামলা গ্রহণ করেছে, কবে শুনানি হবে তার দিন স্থির হয়নি, তবে চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
মূলত এই আইনের বলে বিনা বিচারে এক বছর আটক রাখার যে সংস্থান রাখা হয়েছে, এর বিরুদ্ধে প্রথম থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি ও নাগরিক সমাজের একাংশ প্রতিবাদে সরব হয়েছে।
আইনজীবী তথা আবেদনকারী সব্যসাচী চ্যাটার্জির আশঙ্কা, এই আইনের অপব্যবহার হওয়ার প্রভূত সম্ভাবনা।
যদিও রাজ্য সরকারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষায় এই আইন আনা হয়েছে, এর কোন অপব্যবহার করা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*