রোজদিন ডেস্ক :
রাজ্যে তীর্থক্ষেত্র সার্কিট চালু করতে চলেছে বিজেপি সরকার। এর জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। নবান্ন সভাঘরে আসন্ন রথযাত্রা, শ্রাবণী মেলা উপলক্ষে আর্থিক সহায়তা, প্রকল্প ঘোষণা অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
বলেন, মুর্শিদাবাদের কীরিটেশ্বরী সহ একাধিক প্রাচীন ঐতিহাসিক মন্দির সংস্কার ও হেরিটেজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আগামী দু-বছর ধরে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Be the first to comment