পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ থেকেই রাজ্যে চালু হয়ে গেল গুণ্ডাদমন আইন। নতুন আইনের পোশাকি নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ় অ্যাক্ট, ২০২৬’।
  2. অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হবে এই আইনে। সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
  3. বৃহস্পতিবার রথযাত্রা। তার আগে কমিটিগুলিকে অনুদান রাজ্য সরকারের। ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান।
  4. তীর্থক্ষেত্র সার্কিটের জন্য ১ হাজার কোটি বরাদ্দ।
  5. শেওড়ফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সেবা কেন্দ্র। প্রতি ৫ কিমি অন্তর সেবা কেন্দ্র হচ্ছে
  6. রাজ্যের অনুমোদিত মাদ্রাসার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাই এবার খারিজ করে দিল শীর্ষ আদালত।
  7. সিপিএম নেতা লাহেক আলিকে সোমবার আদালতে পেশ করেছিল পুলিশ। তাঁকে আগামী ২১ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বারুইপুরে অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগের তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
  8. সোমবার রাজ্যসভার ভোটে মনোনয়ন পেশ করলেন তৃণমূল ত্যাগী সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইক।
  9. প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগ। এমনকী, বিচারপতিদের উদ্দেশেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ছিল। সেই ঘটনায় কুণালকে আর্থিক জরিমানা করল আদালত।
  10. পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের ঘোষের বিরুদ্ধে।
  11. সহকর্মী শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হকের পুত্র শেখ কুন্তল হককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।
  12. ২১ জুলাই সভা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের। সভার দিন সামনেই। আদালত মামলাটি শুনুক। আর্জি তৃণমূল কংগ্রেসের। আগামী বুধবার মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে।
  13. নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ। ভারতীয় সেনাবাহিনীর অসম রাইফেলস-এর এক সেনাকর্মীর মৃত্যু ও চার জন সেনাকর্মী আহত হয়েছেন বলে খবর।
  14. বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সাসপেন্ডেড অফিসার প্রমোদ নৌটিয়ালকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ।
  15. তামিলনাড়ুতে বকরি ইদে বা অন্য কোনও দিনে গো-হত্যায় নিষেধাজ্ঞা জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সোমবার হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*