- আগামী ডিসেম্বরেই কলকাতা পুরভোট হতে চলেছে। তার আগেই যে কলকাতা পুরনিগমের ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই ওয়ার্ড পুনর্বিন্যাসের কথা জানিয়ে দিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।
- পুরসভার কমিশনার জানিয়েছেন, আগামী ২৭ জুলাই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রিপোর্ট জমা করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের পর খসড়া প্রকাশ করা হবে।
- গ্রেফতারির আশঙ্কা থেকে আগেই কলকাতা হাইকোর্টের-এর দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। অবশেষে সবংয়ের প্রাক্তন বিধায়ককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল আদালত।
- বিচারপতি সৌগত ভট্টাচার্য কোর্টের শর্ত, মানুষ ভূঁইয়া সহ বাকিদেরকে গ্রেফতার করা যাবে না। টাকার বিনিময় চাকরি দেওয়ার মামলায় তদন্ত সহযোগিতা করতে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে পুলিশের কাছে। সবং এর বাইরে যেতে পারবেন না মানুষ ভূঁইয়া।
- গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। সোমবার মামলা দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের।
- রবিবার রাতে তীর্থঙ্কর ঘোষ-কে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। তীর্থঙ্করকে লক্ষ্য করে ডিম ছুড়ে প্রতিবাদ জানান বিজেপির স্থানীয় কর্মীদের একাংশ। তীর্থঙ্করকে ঘিরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে।
- ধর্ষণের অভিযোগে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অর্ঘ্য মুখোপাধ্যায়। তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন।
- শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, একটি ইভেন্ট সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে আপ্ত সহায়ক হিসেবে পেয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির কঠিন শাস্তি চেয়েছেন তিনি।
- দক্ষিণ দিনাজপুর জেলায় উদ্ধার একটি দেশি আগ্নেয়াস্ত্র। এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের নাম বিশ্বজিৎ বল ওরফে তাহের।
- সোমবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই একটি ছোট ট্রাক। ঘটনায় গুরুতর জখম কমপক্ষে ২৩।

Be the first to comment