নিউ টাউনের অতিথি আবাস থেকে ২ কোটি টাকার বেশি উদ্ধার, সাত জন আটক 

Spread the love

রোজদিন ডেস্ক :

নিউ টাউনের এক অতিথি আবাস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সোমবার রাত থেকে বিধান নগর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আচমকা অভিযান করে। রাতভর তল্লাশি করে ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যায়৷ এই ঘটনায় সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কিভাবে এই বিপুল পরিমাণ নগদ টাকা ওখানে এলো তা নিয়ে বিস্মিত পুলিশ। এর মাধ্যমে হাওয়ালা চক্র চলতো বলে তাদের অনুমান৷ সাইবার প্রতারণার টাকা ও ওখানে থাকতো বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*