এক লপ্তে ৩৩ আইপিএস পদে রদবদল রাজ্যের, সরানো হোল সুপ্রতিম সরকারকে

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার এক লপ্তে ৩৩ জন আইপিএস পদে রদবদল করলো। এর মধ্যে কে, জয়রামন, সুপ্রতিম সরকার, বিশাল গর্গ,প্রবীণ ত্রিপাঠি সহ অনেকে আছেন। সিআইডির ডিজি ও আইজিপি হলেন নটরাজন রমেশ বাবু।

সিআইডি-র এ ডি জি পদ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্নেহধন্য হিসাবে পরিচিত সুপ্রতিম সরকারকে এডিজি টেলিকম পদে বদলি করা হয়েছে। যা তুলনায় কম গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

কে জয়রামনকে আর্থিক অপরাধ শাখার অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। আই বি-র এডিজি হলেন বিশাল গর্গ

কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের কমান্ডান্ট হলেন বিশপ সরকার। এস পি দার্জিলিং, কোচবিহার সহ একাধিক এসপি পদেও রদবদল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*